News71.com
 Bangladesh
 06 Jan 21, 07:56 PM
 180           
 0
 06 Jan 21, 07:56 PM

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন- নেত্রকোনা কেন্দুয়া বাট্রা উপজলোর মুসলিম উদ্দিনের ছেলে নরু ইসলাম (২৭) ও একই জেলার মোস্তফার ছেলে রাকিব (২৫)। দুইজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ করতেন।

 

বুধবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান  জানান, মালিবাগের গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। দুই লাইন দিয়ে দু’টি ট্রেন অতিক্রম করার সময় একটি ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়। মরদেহ দু’টি পুলিশ হেফাজতে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন