News71.com
 Bangladesh
 06 Jan 21, 07:44 PM
 179           
 0
 06 Jan 21, 07:44 PM

বছরের শুরুতেই স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৯৮৩ টাকা

বছরের শুরুতেই স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৯৮৩ টাকা

 

নিউজ ডেস্কঃ এক মাসের ব্যবধানে দেশের বাজারে সব ধরণের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৯৮৩  টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরির সর্বোচ্চ দাম পড়বে ৭৪ হাজার ৬৫০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। মঙ্গলবার (৫ জানুয়ারি ) বাংলাদেশ জুয়েলারী সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর খবর গণমাধ্যমে জানানো হয়। বুধবার  (৬ জানুয়ারি ) রাতে থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। সবশেষ স্বর্ণের দাম কমানো হয়েছিল গেলো বছরের ১ ডিসেম্বর।  বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৬৫০ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন