News71.com
 Bangladesh
 06 Jan 21, 07:43 PM
 216           
 0
 06 Jan 21, 07:43 PM

বিএনপির ১০ জানুয়ারির কর্মসূচি পেছাল

বিএনপির ১০ জানুয়ারির কর্মসূচি পেছাল

 

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে সারাদেশে পৌরসভা ও মহানগরে বিএনপির পূর্বঘোষিত মানববন্ধনের তারিখ পিছিয়েছে। ১০ জানুয়ারির পরিবর্তে এ কর্মসূচি পরদিন (১১ জানুয়ারি) পালিত হবে। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

বিবৃতিতে রিজভী বলেন, নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিএনপি’র উদ্যোগে সারাদেশে পৌরসভা ও মহানগরে দলের কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি অনিবার্য কারণবশত আগামী ১০ জানুয়ারির (রবিবার) পরিবর্তে আগামী ১১ জানুয়ারি (সোমবার) পালিত হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে উক্ত কর্মসূচি ১১ জানুয়ারি সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন