News71.com
 Bangladesh
 05 Jan 21, 10:08 PM
 293           
 0
 05 Jan 21, 10:08 PM

প্রথমে জিটুজি পরে বাণিজ্যিকভাবে করোনা টিকা পাবে বাংলাদেশঃ শ্রিংলা

প্রথমে জিটুজি পরে বাণিজ্যিকভাবে করোনা টিকা পাবে বাংলাদেশঃ শ্রিংলা

নিউজ ডেস্কঃ ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন কোভিশিল্ড নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের সেরাম ইনস্টিটিউশনে তৈরি টিকা বাংলাদেশ পাওয়া না পাওয়ার খবর ছড়ানোর পরই তিনি আশ্বস্ত করলেন বাংলাদেশকে। শ্রিংলার বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘প্রাথমিকভাবে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ প্রথমেই পাচ্ছে।’

ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। বর্তমানে তিনি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বরত। টিকা নিয়ে আরো বলেন, ‘প্রাথমিকভাবে জি টু জি ভিত্তিতে বাংলাদেশের জনগণকে ভ্যাকসিন দেবে ভারত। প্রাথমিক অবস্থায় এই টিকা বাণিজ্যিকভাবে সরবরাহ করা হবে না। তবে বৃহৎ পরিসরে যখন উৎপাদনে যাওয়া সম্ভব হবে, তখনই বাণিজ্যিক চুক্তির আওতায় ভ্যাকসিন সরবরাহ করা হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন