News71.com
 Bangladesh
 05 Jan 21, 09:40 PM
 243           
 0
 05 Jan 21, 09:40 PM

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলঃ পররাষ্ট্র মন্ত্রী

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলঃ পররাষ্ট্র মন্ত্রী

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত একদশকে দারিদ্র্য দূরীকরণ আর উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে আশাতীত সফলতা এসেছে। করোনাকালেও জিডিপির হারে বিশ্বের তৃতীয় আর এশিয়ার প্রথম অবস্থানে আছে বাংলাদেশ। মন্ত্রী বলেন, ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম অর্থনীতির দেশ। আর এলডিসি থেকে ২০২৪ এ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়া একমাত্র দেশ যা ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। আজ মঙ্গলবার (০৫ জানুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-ডিসিসিআই আয়োজিত ভার্চুয়াল বিজনেস কনক্লেভ ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশী বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক কুটনীতিকে গুরুত্ব দিচ্ছে সরকার। এতে প্রাধান্য দেয়া হবে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বিদেশী বিনিয়োগ আকর্ষণ, উন্নত প্রযুক্তির বিনিময়, নতুন নতুন শ্রমবাজার খোঁজার বিষয়কে। ৫ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত তিনদিনের ভার্চুয়াল বিজনেস কনক্লেভে অংশ নিয়েছে বাংলাদেশসহ মোট ১০টি দেশ। এ অয়োজনকে করোনা মহামারির মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন