News71.com
 Bangladesh
 05 Jan 21, 09:39 PM
 308           
 0
 05 Jan 21, 09:39 PM

বিএনপি নেতা মওদুদের শারীরিক অবস্থার অবনতি

বিএনপি নেতা মওদুদের শারীরিক অবস্থার অবনতি

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবির বলেন, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় মওদুদ আহমদকে গত ২৯ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়। দুপুর ২টার দিকে মেডিকেল টিম তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে। পরে মেডিকেল টিম মওদুদ আহমদের শারীরিক অবস্থা সম্পর্কে তার স্ত্রী হাসনা মওদুদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে অবহিত করে। তিনি জানান, এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মেডিকেল বোর্ড প্রধানের কথা হয়। মওদুদ আহমদের সুস্থতার জন্য দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন