News71.com
 Bangladesh
 05 Jan 21, 09:38 PM
 228           
 0
 05 Jan 21, 09:38 PM

ভ্যাকসিন প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় থাকবে এতিমখানা

ভ্যাকসিন প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় থাকবে এতিমখানা

নিউজ ডেস্কঃ ভ্যাকসিন ক্রয়সহ নতুন ৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এরমধ্যে ‘কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেন্ডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পটির প্রথম সংশোধনী অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পে নতুন করে কয়েকটি শ্রেণির মানুষকে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেয়ার মতামত দেয়া হয়েছে, সেখানে থাকছে দেশের এতিমখানাগুলোও।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন