News71.com
 Bangladesh
 05 Jan 21, 09:37 PM
 238           
 0
 05 Jan 21, 09:37 PM

তিন হাজার এতিম শিশুর মৌলিক চাহিদা পূরণে কাতার চ্যারিটি

তিন হাজার এতিম শিশুর মৌলিক চাহিদা পূরণে কাতার চ্যারিটি

নিউজ ডেস্কঃ ২০২০ সালে বাংলাদেশের ৩ হাজার এতিম শিশুকে শিক্ষা-স্বাস্থ্য-খাদ্যসহ মৌলিক সকল চাহিদার যোগান দিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি। ঢাকার ধামরাই, আশুলিয়া, কিশোরগঞ্জের ভৈরব, সিলেটের লালমাটিয়ায়, বাগেরহাটের ফকিরহাটে, রাজশাহীর গোদাগাড়ি ও রংপুরের গঙ্গাচড়াসহ সারাদেশে সংস্থাটির ১৫টি স্যোসাল ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে এতিম শিশুদের ভরণ-পোষণ এবং তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণের জন্য সব ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতিম শিশুদের তত্ত্বাবধায়ন ছাড়াও গত বছর ৪০টি দরিদ্র পরিবারকে বছরব্যাপী আর্থিক সহায়তা দিয়েছে কাতার চ্যারিটি। পাশাপাশি ১৩৬ জন এতিম ছাত্রকে উচ্চশিক্ষার জন্য স্পন্সরশীপের মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

কাতার চ্যারিটি বাংলাদেশের সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের পরিচালক ড. আব্দুল কাদির বলেন, আমাদের সমাজে অধিকাংশ এতিম শিশুই অবহেলার শিকার হন। দরিদ্র পরিবারগুলোতে এই সমস্যা আরো প্রকট। এমন পরিবারে আর্থিক অনটনের কারণে একটি এতিম শিশুর বেড়ে উঠাই কঠিন হয়ে পরে। কিন্তু তাদেরও অধিকার রয়েছে সুন্দরভাবে বাঁচার, শিক্ষিত হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখার। কাতার চ্যারিটি সেই লক্ষ্যেই এতিম শিশুদের সব ধরনের চাহিদা পূরণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, কাতার চ্যারিটির অধীনে থাকা বহু এতিম ছেলে-মেয়ে এখন সুশিক্ষিত হয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। যা এক অনন্য অর্জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন