News71.com
 Bangladesh
 05 Jan 21, 09:37 PM
 222           
 0
 05 Jan 21, 09:37 PM

জিয়ার ১২০ শতাংশ হ্যাঁ-না ভোটের কথা জাতি ভোলেনিঃ হানিফ

জিয়ার ১২০ শতাংশ হ্যাঁ-না ভোটের কথা জাতি ভোলেনিঃ হানিফ

নিউজ ডেস্কঃ জিয়াউর রহমানের ১২০ শতাংশ ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের কথা জাতি যখন ভোলেনি, তখন নির্বাচনের প্রতারণা নিয়ে কীভাবে কথা বলে বিএনপি— এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে যাদের আমলনামায় এমন অসংখ্য অভিযোগ রয়েছে, তারা কী করে অন্যের সমালোচনা করে তা বোধগম্য নয়।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতালের নতুন বর্ধিত অংশ ২০ শষ্যার দু’টি ওয়ার্ড, আধুনিক ল্যাবরেটরি উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হানিফ বলেন, জনবিচ্ছিন্ন বিএনপির লক্ষ্য একটাই। তারা যেকোনো নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নানান কথাবার্তা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চায়। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মাহবুব-উল আলম হানিফ বলেন, দায়িত্বশীল কথাবার্তা কাম্য। এমন কোনো কথা বলা যাবে না, যাতে দল বিব্রত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন