News71.com
 Bangladesh
 05 Jan 21, 06:53 PM
 243           
 0
 05 Jan 21, 06:53 PM

প্রাইভেট ইউনিভার্সিটিকেও গবেষণায় গুরুত্ব দিতে হবেঃ ওবায়দুল কাদের

প্রাইভেট ইউনিভার্সিটিকেও গবেষণায় গুরুত্ব দিতে হবেঃ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান ওবায়দুল কাদের। 

 

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন। চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, 'তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখি সুযোগ উন্মুক্ত করে রেখেছে। তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন পেশা বেছে নেওয়ারও আহ্বান জানাই। তরুণরাই আগামী দিনের বাংলাদেশ,  তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন। তাদের হাত ধরেই অঙ্কিত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথনকশা।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন