News71.com
 Bangladesh
 05 Jan 21, 06:53 PM
 241           
 0
 05 Jan 21, 06:53 PM

শিশুকে গণধর্ষণ ও হত্যার দায়ে ১ জনের ফাঁসি।। ৩ জনের যাবজ্জীবন

শিশুকে গণধর্ষণ ও হত্যার দায়ে ১ জনের ফাঁসি।। ৩ জনের যাবজ্জীবন

 

নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে আট বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যার দায়ে সায়েদ মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শারমিন নিগার এ রায় দেন।  সায়েদ মোল্লা জেলার পাংশা উপজেলার কুটি মালিয়াট এলাকার বশারত আলী মোল্লার ছেলে। 

 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কুটি মালিয়াট এলাকার মোমিন শেখের ছেলে আলাল শেখ (২১) ও একই গ্রামের রনি (২১) এবং পাংশার ভিবোন গ্রামের মটকা মোসলেমের ছেলে মহির খাঁ (২৩)। রায়ের সময় এ তিনজন আদালতে হাজির থাকলেও সায়েদ মোল্লা পালাতক। অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার বাকি দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- কুটি মালিয়াট এলাকার শুক্কুর মোল্লা (৪৫) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৫)।  রাজবাড়ী আদালতের পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, মামলার বিবরণে জানা যায়, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার এক কৃষকের শিশু কন্যা ২০২০ সালের ২৭ মে সকালে এক বাড়ির আম বাগানে আম কুড়াতে যায়। এসময় কুটি মালিয়াট এলাকার কয়েকজন বখাটে শিশুটিকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন