
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অবমুক্ত করা হয়েছে স্মারক ডাকটিকেট। আজ সোমবার রাজধানীর আগারগাঁও ডাক ভবনে ডাক অধিদপ্তরের আয়োজনে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত ও বিশেষ সীলমোহর ব্যবহার করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠার মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বীজ বপন করেছিলেন তা থেকেই বাংলাদেশের জন্ম হয়েছে। ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সবচেয়ে সফল ও সাহসী পথযাত্রী বাংলাদেশ ছাত্রলীগ। এমনকি স্বাধীনতা উত্তরকালে গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে।