News71.com
 Bangladesh
 04 Jan 21, 10:56 PM
 236           
 0
 04 Jan 21, 10:56 PM

বিমানবন্দর রেলস্টেশনে বেড়েছে সেবার মান

বিমানবন্দর রেলস্টেশনে বেড়েছে সেবার মান

তন্ময় ভক্তঃ রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে বেড়েছে সেবার মান। প্ল্যাটফর্ম উঁচু করায় সহজেই উঠানামা করতে পারছেন যাত্রীরা। এছাড়া দুই প্ল্যাটফর্মের মাঝখানে বেড়া ও রেললাইনে গেট দেওয়ায় সুরক্ষিত হয়েছে স্টেশন। ফলে স্টেশনে কমেছে বহিরাগত ও বিনা টিকিটধারী যাত্রীদের উৎপাত। সরেজমিনে দেখা যায়, স্টেশনে প্রবেশে যাত্রীদের টিকিট চেক করা হচ্ছে। টিকিট দেখিয়েই যাত্রীরা প্রবেশ করছেন। তবে আশকোনা প্রান্তে যাত্রীদের ব্যারিয়ারের ফাঁক দিয়ে বের হতে দেখা গেছে। রাজধানীর বিমানবন্দর ঘুরে দেখা যায়, স্টেশন প্ল্যাটফর্ম পরিচ্ছন্ন। প্ল্যাটফর্ম উঁচু করায় ট্রেনে সহজেই উঠতে পারছেন যাত্রীরা। ফলে দুর্ঘটনার আশঙ্কাও কমছে।

জানা গেছে, করোনা মহামারির কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ ছিল বিমানবন্দর রেলস্টেশন। এরমধ্যে এক নম্বর প্ল্যাটফর্মে সংস্কারকাজ করা হয়। ট্রেনের সিঁড়ির সঙ্গে মিলিয়ে উঁচু করা হয় প্ল্যাটফর্ম। রেললাইনের আপ ও ডাউন লাইনের মধ্যে যাত্রীদের নিরাপত্তায় ফেন্সিং নির্মাণ করা হয়। চারপাশে ফেন্সিং মেরামত করে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা হয়। এছাড়া আশকোনা ও কসাইবাড়ি লেভেল ক্রসিং গেটে চারটি ব্যারিয়ার স্থাপন করা হয়। বিমানবন্দর স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করায় ট্রেনে উঠা সহজ হয়েছে। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের জন্য সুবিধা হয়েছে। এছাড়া বিমানবন্দর স্টেশনে এখন আর টিকিট ছাড়া প্রবেশ করা যায় না। স্টেশন সুরক্ষিত হওয়ায় বহিরাগত ও টোকাইদের উৎপাত কমেছে। বেড়েছে সেবার মান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন