News71.com
 Bangladesh
 04 Jan 21, 10:56 PM
 318           
 0
 04 Jan 21, 10:56 PM

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ২০ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ২০ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

নিউজ ডেস্কঃ দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির পাশাপাশি বেড়েছে সরকারের রাজস্ব আয়। গত কয়েক বছর কাঙ্খিত রাজস্ব আদায় করতে না পারলেও বর্তমানে রাজস্ব আদায় বেড়েছে। তবে বাড়েনি সেবার মান, প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। ইচ্ছা থাকলেও সময় মত চাহিদাযুক্ত পণ্য আমদানি করতে পারছে না ব্যবসায়ীরা। চলতি ২০২০-২১ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রথম ৬ মাসের লক্ষ্যমাত্রা বেধে দেয় ১৩২ কোটি ৮৮ লাখ টাকা।

যার বিপরীতে কাস্টমস আদায় করতে সক্ষম হয় ১৫২ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জানা যায়, এই স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। এর মধ্যে বেশির ভাগ পাথর, খৈল, ভুট্টা, রাইজ ব্রান্ড, বাদাম, পিয়াজ ও জিরাসহ নানা পণ্য আমদানি হয়। যা থেকে হিলি কাস্টমস রাজস্ব আদায় করে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন