News71.com
 Bangladesh
 04 Jan 21, 10:56 PM
 245           
 0
 04 Jan 21, 10:56 PM

১০ জানুয়ারি বিএনপির বিক্ষোভ কর্মসূচি দেশবিরোধী ষড়যন্ত্রের অংশঃ ওবায়দুল কাদের

১০ জানুয়ারি বিএনপির বিক্ষোভ কর্মসূচি দেশবিরোধী ষড়যন্ত্রের অংশঃ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐতিহাসিক ১০ জানুয়ারি বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেশবিরোধী ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। আজ সোমবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে’ বিএনপি ঘোষিত তথাকথিত বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, ঐতিহাসিক ১০ জানুয়ারি আমাদের মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসের একটি অনন্য মাইলফলক। ১০ জানুয়ারি বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে বাঙালি জাতি গভীর শ্রদ্ধা ও বিশেষ মর্যাদার সাথে পালন করে আসছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত ঐতিহাসিক ১০ জানুয়ারিতে রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সাথে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক মেলবন্ধন তার উপর বিএনপি আক্রমণাত্মক হয়ে ওঠার অর্থ হলো মুক্তিযুদ্ধের চেতনাকে পরাহত করার অপতৎপরতায় লিপ্ত হওয়া। শুধু মুক্তিযুদ্ধের চেতনা নয়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণের কষ্টার্জিত গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টার বহি:প্রকাশ এই বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন