News71.com
 Bangladesh
 04 Jan 21, 10:51 AM
 256           
 0
 04 Jan 21, 10:51 AM

ইয়াবা চক্রের ‘সহযোগী’ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গ্রেফতার

ইয়াবা চক্রের ‘সহযোগী’ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গ্রেফতার

নিউজ ডেস্কঃ মিয়ানমার হয়ে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় বিক্রি করে রোহিঙ্গা ক্যাম্পের জন্য অস্ত্র কিনে নিয়ে যাওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত করতে গিয়ে তাদের ইয়াবা ব্যবসায় ‘সহযোগী’ নাসির উদ্দিন (৪২) নামে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সন্ধান পেয়েছে বাকলিয়া থানা পুলিশ। নাসির উদ্দিন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের আড়ালে এতদিন ধরে কৌশলে ইয়াবার ব্যবসা করে আসছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ তাকে গ্রেফতারও করেছে।

রোববার (৩ জানুয়ারি) নাসির উদ্দিনকে গ্রেফতারের বিষয়টি জানানো হয় পুলিশের পক্ষ থেকে। গ্রেফতার নাসির উদ্দিন আনোয়ার উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী এলাকার এস এম সোলাইমানের ছেলে। তিনি অর্গানিক হেলথ কেয়ার নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ইয়াবা সংক্রান্ত একটি মামলা তদন্ত করতে গিয়ে নাসির উদ্দিন নামে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সন্ধান পেয়েছি। তাকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন