News71.com
 Bangladesh
 03 Jan 21, 10:19 PM
 285           
 0
 03 Jan 21, 10:19 PM

বেলকুচিতে আওয়ামী লীগের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ

বেলকুচিতে আওয়ামী লীগের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচিতে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকার বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করায় সাবেক যুবলীগ নেতা সাজ্জাদুল হক রেজাকে বহিষ্কারের সুপারিশ করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। একই সাথে বিগত উপজেলা পরিষদ নির্বাচনেও নৌকার বিপক্ষে অবস্থান নেয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সাজেদুলসহ ৬ নেতাকেও বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। বহিষ্কারের জন্য সুপারিশকৃত অন্যান্যরা হলেন-উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুল হক ঘোষন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হজরত আলী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামাণিক, সহ-সভাপতি বদর উদ্দিন মণ্ডল ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান জানান দলের সিদ্ধান্ত না মেনে যুবলীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অপরদিকে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলসহ ৬ নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন