News71.com
 Bangladesh
 03 Jan 21, 10:19 PM
 288           
 0
 03 Jan 21, 10:19 PM

আপাতত প্লেন যোগাযোগ বন্ধের পরিকল্পনা নেইঃ প্রতিমন্ত্রী মাহবুব আলী

আপাতত প্লেন যোগাযোগ বন্ধের পরিকল্পনা নেইঃ প্রতিমন্ত্রী মাহবুব আলী

নিউজ ডেস্কঃ আপাতত কোনো দেশের সঙ্গে প্লেন যোগাযোগ বন্ধের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, এ মুহূর্তে কোনো দেশের সঙ্গে প্লেন যোগাযোগ বন্ধের কোনো সিদ্ধান্ত আপাতত নেই। স্বাস্থ্যবিধি মেনে প্লেন যোগাযোগ অব্যাহত থাকবে। রোববার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সদর দপ্তর ‘পর্যটন ভবনে’ রুফটপ রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

মাহবুব আলী বলেন, সৌদি আরবসহ অন্যান্য যে সমস্ত দেশ করোনার কারণে আপাতত প্লেন চলাচল বন্ধ রেখেছে, তারা তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের দেশ থেকে প্লেন পরিচালনা শুরু করবো। তিনি বলেন, গ্রাহক সেবায় বাংলাদেশ পর্যটন করপোরেশন একটি ব্র্যান্ডের নাম। এ সংস্থার খাবারের গুণগত মান অত্যন্ত উন্নত। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সেবার মান আরও বাড়িয়ে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। বর্তমান সময় প্রতিযোগিতার যুগ। সেবার মান বাড়িয়ে গ্রাহক সন্তুষ্টি অর্জনের কোনো বিকল্প নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন