News71.com
 Bangladesh
 03 Jan 21, 10:18 PM
 438           
 0
 03 Jan 21, 10:18 PM

নিত্যপণ্যের দামে কারসাজি করলে ব্যবস্থাঃ বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের দামে কারসাজি করলে ব্যবস্থাঃ বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দামে কারসাজি বা সুযোগ নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (৩ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ভোজ্য তেলের দাম বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভোজ্য তেলের ব্যাপারে আমরা পর্যবেক্ষণ করছি, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দামটা বেড়ে গেছে। সেজন্যই ভোজ্য তেলের দামের প্রভাবটা আমাদের দেশে পড়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে সচিবসহ সংশ্লিষ্টরা বার বার মিটিং করছে, যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কি পরিমাণ বাড়ছে। আর দেশের বাজারে কি পরিমাণ বাড়ছে। যেটা আমদানি করে আমাদের চলতে হয় সেটাতো আন্তর্জাতিক বাজারের ওপর ভরসা করতেই হবে। কিন্তু এ সুযোগটা নিয়ে কেউ যেন এক্সট্রা বেনিফিট না নেয়, সেটা আমরা রক্ষ্য রাখবো। সবসময়ই কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা, সুযোগটা নেওয়ার চেষ্টা করেন। আমরা চেষ্টা করবো আন্তর্জাতিক বাজারে যে দামটা বেড়েছে আমাদের দেশে যেটা বাড়বে সেটা যেন সামঞ্জস্যপূর্ণ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন