News71.com
 Bangladesh
 03 Jan 21, 10:18 PM
 239           
 0
 03 Jan 21, 10:18 PM

বিদেশিদের ভাসানচর পরিদর্শনে নেওয়া হবেঃ পররাষ্ট্রমন্ত্রী মোমেন

বিদেশিদের ভাসানচর পরিদর্শনে নেওয়া হবেঃ পররাষ্ট্রমন্ত্রী মোমেন

নিউজ ডেস্কঃ বিদেশি রাষ্ট্রদূতদের ভাসানচর পরিদর্শনে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. মোমেন বলেন, ভাসানচর নিয়ে অনেক মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। সে কারণে আমরা বিদেশি রাষ্ট্রদূতদের ভাসানচরে নিয়ে যেতে চাই। তাদের ভাসানচর দেখাতে চাই। তারা দেখলেই বুঝবেন, সেটা নিরাপদ এলাকা। তবে আমি বলতে চাই, কোনো রোহিঙ্গাকে পয়সা দিয়ে ভাসানচর নিয়ে যাওয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ফোর জি নেটওয়ার্ক রয়েছে। ইন্টারনেট ব্যবহার করে অনেক রোহিঙ্গা নারী বিদেশিদের বিয়ে করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন