News71.com
 Bangladesh
 03 Jan 21, 10:16 PM
 204           
 0
 03 Jan 21, 10:16 PM

আয়ের লোভে এক কিশোরের চুরি করে শিশু খুন

আয়ের লোভে এক কিশোরের চুরি করে শিশু খুন

নিউজ ডেস্কঃ ভিক্ষায় বেশি আয়ের লোভে নিজের সঙ্গী করতে চুরি করা হয় শিশু রোহানকে। দুদিন পর হাসপাতালের সেপটিক ট্যাংকে ফেলে হত্যা করা হয় তাকে। চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে রোহানের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া থেকে নিখোঁজ হয় রোহানকে। নিখোঁজের দুদিন পর শনিবার রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সদর হাসপাতালের খোলা সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, সদর থানায় এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ পরিদর্শক পদের একজনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ এলাকার নিজ বাড়ি থেকে নয়ন নামের এক কিশোরকে আটক করা হয়।

তিনি আরো জানান, রোহানের মরদেহ উদ্ধারের পর হাসপাতালের সিসি ফুটেজ দেখে চিহ্নিত করে অভিযুক্ত ওই কিশোরকে ধরতে পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে শনিবার রাত সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়ি থেকে গোয়েন্দ পুলিশের একটি টিম তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন পুলিশকে জানায়, ওই শিশুটিকে অপহরণ করে ভিক্ষা করার জন্য নিয়ে আসে হাসপাতালে। পরে শিশুটিকে হাসপাতালের লাশ কাটা ঘরের পেছনে ঢাকনাবিহীন একটি সেপটিক ট্যাংকে ফেলে দেয় সে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন