News71.com
 Bangladesh
 03 Jan 21, 10:15 PM
 269           
 0
 03 Jan 21, 10:15 PM

ঈশ্বরদীতে নসিমন উল্টে ২ শ্রমিক নিহত

ঈশ্বরদীতে নসিমন উল্টে ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় নসিমন উল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার ৩ জানুয়ারি সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল খালেক (৩৩) ও ভেড়ামারা উপজেলার মসলেমপুর পশ্চিম বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিছুর রহমান (৪৪)। থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আজ রবিবার একটি নসিমনে স্থানীয় তিন চাকার যানবাহন করে ৫ জন শ্রমিক ভেড়ামারা থেকে রূপপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭ টার দিকে নসিমনটি লালন শাহ সেতুর পাকশী টোল প্লাজার গোল চত্বর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে খালেক ঘটনাস্থলেই মারা যান। অন্যদের সেখান থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ নাসির উদ্দিন জানান নিহত দুইজনের মৃতদেহ এখনও পুলিশের হাতে আসেনি। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি। নসিমন চালক পলাতক রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন