News71.com
 Bangladesh
 03 Jan 21, 10:14 PM
 243           
 0
 03 Jan 21, 10:14 PM

ঢাকাসহ পুরো দেশের তাপমাত্রাই সামগ্রিকভাবে কমবে

ঢাকাসহ পুরো দেশের তাপমাত্রাই সামগ্রিকভাবে কমবে

নিউজ ডেস্কঃ আগামী ৯ অথবা ১০ জানুয়ারির দিকে তাপমাত্রা কমতে শুরু করবে। এরপরের অন্তত এক সপ্তাহ আবহাওয়ার এমন অবস্থা বিরাজ করবে। এর ফলে ঢাকাসহ পুরো দেশের তাপমাত্রাই সামগ্রিকভাবে কমবে। রোববার (৩ জানুয়ারি) এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ৯ -১০ জানুয়ারির দিকে তাপমাত্রা কমতে শুরু করবে। এর ফলে দেশের প্রায় সর্বত্রই দিন ও রাতের তাপমাত্রা কমবে। তবে শীতের তীব্রতা আরেকটু বাড়বে। দেশের যেসব অঞ্চলে শৈত্য প্রবাহ চলছে সেগুলো আরও কিছু দিন অব্যাহত থাকবে।

তবে ঢাকা ও এর আশেপাশে সহসাই শৈত্য প্রবাহ আসার এখনই কোন সম্ভাবনা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ। এছাড়া দিনের সর্বশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্তমানে নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। ঢাকা ও এর আশেপাশের এলাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন