
নিউজ ডেস্কঃ রাজধানীর শান্তিবাগ এলাকায় নিজ বাসার সামনে দূর্বৃত্তের হামলায় পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) পরিদর্শক আমজাদ (৫০) আহত হয়েছেন। শনিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শান্তিবাগ নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গির আলম জানান, বাসার সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে মারধরের শিকার হয়েছেন পরিদর্শক আমজাদ। এ ঘটনায় তিনি আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।