News71.com
 Bangladesh
 02 Jan 21, 11:13 PM
 310           
 0
 02 Jan 21, 11:13 PM

ভ্যাকসিন বিতরণে বেসরকারি হাসপাতালকে সম্পৃক্ত করা হচ্ছেঃ স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন বিতরণে বেসরকারি হাসপাতালকে সম্পৃক্ত করা হচ্ছেঃ স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ কোভিড ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোকেও সম্পৃক্ত করা হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর এ ক্ষেত্রে একটি গাইডলাইন ঠিক করা হবে বলেও জানান তিনি। শনিবার (০২ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় করোনাকালে বেসরকারি খাতের কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন আমাদের করোনা চিকিৎসায় তারা (বেসরকারি প্রতিষ্ঠান) একটা সময়ে এসে বিশেষ ভূমিকা রেখেছে। আমাদের যতগুলো আইসিইউ আছে, তাদেরও ততগুলো আইসিইউ আছে এবং তারা ডেডিকেট করেছে। তারা চিকিৎসা দিয়েছে। সহযোগিতা করে আসছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন