News71.com
 Bangladesh
 02 Jan 21, 08:08 PM
 288           
 0
 02 Jan 21, 08:08 PM

মিরসরাই ইকোনমিক জোনে ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবেঃ মন্ত্রী তাজুল ইসলাম

মিরসরাই ইকোনমিক জোনে ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবেঃ মন্ত্রী তাজুল ইসলাম

 

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, চট্রগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে। বাংলাদেশের উন্নয়ন করতে হলে চট্টগ্রামকে গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম বন্দর না থাকলে বাংলাদেশের ভাগ্য এতো ভালো হতো না। চট্টগ্রামের মিরসরাইয়ে ইকোনমিক জোন হবে। সেখানে ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে। এটি কার্যকরী করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে। মন্ত্রী আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগীরর একটি হোটেলে চীন সরকারের অনুদান হিসেবে পাওয়া এলইডি বাল্ব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, উন্নত দেশ গড়তে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন, এখন তা বাস্তবায়ন করছেন তার কন্যা। আমি তার সহকর্মী হিসাবে আছি। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের অনেক উন্নতি হয়েছে। এ ধারা অব্যাহত রেখে ৪১ সালে বংলাদেশকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন