News71.com
 Bangladesh
 02 Jan 21, 12:55 PM
 329           
 0
 02 Jan 21, 12:55 PM

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে॥

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে॥

নিউজ ডেস্কঃ শৈত্যপ্রবাহ দিয়েই শুরু হয়েছে নতুন বছর। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, রংপুর বিভাগসহ নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন