
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, জিয়াউর রহমানের মদদে ১৯৭৫’র ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্রের মৃত্যু ঘটেছিল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরেই আবারও সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিশ্ব দরবারে নিজের দেশকে যেমন মানবিক এবং গণতন্ত্র চর্চার রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একইভাবে বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নিজ দলেও গণতন্ত্র চর্চাকে সুপ্রতিষ্ঠিত করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় হযরত শাহ্ জামাল (রঃ) উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।