News71.com
 Bangladesh
 01 Jan 21, 08:36 PM
 284           
 0
 01 Jan 21, 08:36 PM

জাতীয় পার্টি লাইফ সার্পোটে চলে গেছে: বিদিশা

জাতীয় পার্টি লাইফ সার্পোটে চলে গেছে: বিদিশা

নিউজ ডেস্কঃ দলের ৩৬তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে রংপুর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিদিশা এরশাদ।

তিনি বলেন, এখন যে জাতীয় পার্টি সেটি এরশাদের জাতীয় পার্টি না। জাতীয় পার্টি লাইফ সার্পোটে চলে গেছে। জাতীয় পার্টিকে পুরনো রূপে ফিরিয়ে আনতে আমি এরিক এরশাদকে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যাব। দলকে সুসংগঠিত করতে সারা দেশে জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতৃবৃদের সঙ্গে যোগাযোগসহ তাদের ঘরে ঘরে যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন