News71.com
 Bangladesh
 01 Jan 21, 08:07 PM
 242           
 0
 01 Jan 21, 08:07 PM

করোনায় মৌলভীবাজারের সাবেক এমপি তোয়াবুর রহিমের মৃত্যু

করোনায় মৌলভীবাজারের সাবেক এমপি তোয়াবুর রহিমের মৃত্যু

নিউজ ডেস্কঃ স্বাধীনতার পর মৌলভীবাজারের প্রথম সংসদ সদস্য তোয়াবুর রহিম লন্ডনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় লন্ডনের চেরিংক্রস হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৩ বছর। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরুতে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন পরিষদের সদস্য, পরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্থান প্রাদেশিক পরিষদের সদস্য ও তৎকালীন গণপরিষদের সদস্য এবং স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহ গ্রামে তোয়াবুর রহিমের জন্ম। নিজ এলাকায় তার মরহুম বাবা সালামত মিয়ার নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করে পরিচালনা করার পাশাপাশি সমাজের জনহিতকর কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন