News71.com
 Bangladesh
 01 Jan 21, 07:33 PM
 228           
 0
 01 Jan 21, 07:33 PM

ভারত থেকে আমদানির খবরে দাম কমেছে পিয়াজের

ভারত থেকে আমদানির খবরে দাম কমেছে পিয়াজের

নিউজ ডেস্কঃ ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে টানা সাড়ে তিন মাস ধরে হিলি স্থলবন্দর দিয়ে পিয়াজ আমদানি বন্ধ ছিল। গত ২৮ ডিসেম্বর ভারত সরকার পিয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই দিনাজপুরের হিলির বাজারে পিয়াজের দাম কমতির দিকে। আমদানির খবরে বাজারে দেশীয় পিয়াজের দাম কমেছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। পিয়াজের দাম কমার কারণে ক্রেতাদের চাহিদাও বেড়েছে। ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ ছিল।

ফলে ২ জানুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে পিয়াজ আমদানি শুরু হতে পারে বলে জানা গেছে। হিলি বাজারের পিয়াজ বিক্রেতা সাহাবুল ইসলাম বলেন, দুদিন আগে পিয়াজ বিক্রি করেছি প্রতিকেজি ৪০ টাকা। বৃহস্পতিবার বিক্রি করেছি সেই পিঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকা কেজি। শুক্রবার সেই পিয়াজ বিক্রি করছি প্রতিকেজি ৩০ থেকে ৩২ টাকা। ভারত সরকার পিয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায়, কাল-পরশুর মধ্যে ভারতীয় পিয়াজ দেশে আসবে। এ জন্য বাজারে পিয়াজের দাম কমেছে। আগে মোকামে যে পিয়াজ ১ হাজার ২শ-৩শ টাকা মণ ছিল ভারতীয় পিয়াজ আসার খবরে সেই পিয়াজের দাম কমে ১ হাজার টাকায় এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন