News71.com
 Bangladesh
 01 Jan 21, 07:02 PM
 228           
 0
 01 Jan 21, 07:02 PM

সবাইকে বিনামূল্যে বই দেয়ার নজির অন্য দেশে নেইঃ ফরহাদ হোসেন

সবাইকে বিনামূল্যে বই দেয়ার নজির অন্য দেশে নেইঃ ফরহাদ হোসেন

নিউজ ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমাদের পাশের দেশ ভারত শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বই দেয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সরকারি-বেসরকারি, কিন্ডারগার্টেনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। পৃথিবীর আর অন্য কোনো দেশে এমন নজির নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। শুক্রবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামীতে মেহেরপুর হবে শিক্ষানগরী। শতভাগ শিক্ষিত জেলা হিসেবে বাংলাদেশের মডেল হবে মেহেরপুর। এর মধ্যে শিক্ষাকে আরো একধাপ এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের 'মুজিবনগর বিশ্ববিদ্যালয়' অনুমোদন দিয়েছেন। এ ছাড়া প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই দৃষ্টিনন্দন ভবন উপহার দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন