
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গায় নববর্ষ উদযাপন করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়। মৃত ফয়জুল মণ্ডল ৩৫ সুমিরদিয়ার মৃত তাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন। গতকাল বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর রাতে জেলা শহরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করে ওই এলাকায় যুবকরা। আয়োজনস্থলে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল।তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাকে মৃত বলে ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।