News71.com
 Bangladesh
 01 Jan 21, 10:57 AM
 284           
 0
 01 Jan 21, 10:57 AM

শীতের মধ্যেই করোনার সংক্রমণ কমবেঃ ডা. নজরুল

শীতের মধ্যেই করোনার সংক্রমণ কমবেঃ ডা. নজরুল

নিউজ ডেস্কঃ শীতের সময় করোনার সংক্রমণ কমতে পারে বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম। ডা. নজরুল ইসলাম বলেন, অনেকেই আশঙ্কা করেছিল শীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে। আমি আগেই বলেছি শীতের সময় করোনার সংক্রমণ কমতে পারে। কারণ, শীতকালে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা থ্রি, রেসপিরেটরি সিনসিডিয়াল ভাইরাস এবং রায়নো ভাইরাস সংক্রমণ দেখা যায়। এসব ভাইরাসের কারণে মানুষের সর্দি-কাশি-জ্বর হয়ে থাকে। যখন এই চারটি ভাইরাস একটি কারো শরীরে প্রবেশ করে তখন অন্য একটি ভাইরাস প্রবেশ করতে পারে না। যদিও অন্য কোনো ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে তাও প্রকাশ পায় না। এসব কারণে দেশে করোনার সংক্রমণ কমছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন