News71.com
 Bangladesh
 31 Dec 20, 08:59 PM
 349           
 0
 31 Dec 20, 08:59 PM

করোনা॥ দেশে ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১০১৪

করোনা॥ দেশে ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১০১৪

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৫৫৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ১৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৫১০ জনে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন