News71.com
 Bangladesh
 31 Dec 20, 08:37 PM
 212           
 0
 31 Dec 20, 08:37 PM

ছাত্রকে বলাৎকার॥ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ছাত্রকে বলাৎকার॥ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ হিফজ বিভাগের ১৩ বছরের শিশু ছাত্রকে বলাৎকারের আভিযোগে মাদ্রাসা শিক্ষককের মাথা ন্যাড়া করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের কচুয়ার সাতবাড়িয়া তা’লীমুল কোরআন মাদরাসায়। পুলিশ অভিযুক্ত শিক্ষক ওমর ফারুকে (২২) গ্রেপ্তারর করেছে। অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক উপজেলার আকিয়ারা গ্রামের মোবারক হোসনের ছেলে।

জানা যায়, গত ২৮ ডিসেম্বর বাথরুমে মাদরাসার হিফজ বিভাগের ১৩ বছরের শিশু ছাত্রকে বলাৎকার করে ফারুক। পরে জানাজানি হলে স্থানীয় জনতা মঙ্গলবার সন্ধ্যায় মাদরাসা ঘেরাও করে ওই শিক্ষককে আটক করে মাথা ন্যাড়া করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কচুয়া থানার এসআই মকবুল হোসেন ফোর্স নিয়ে ওইদিন রাতেই উত্তেজিত জনতার রোষানল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং বুধবার অভিযুক্ত ওমর ফারুককে জেলহাজতে প্রেরণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন