News71.com
 Bangladesh
 31 Dec 20, 08:36 PM
 211           
 0
 31 Dec 20, 08:36 PM

২০২২ সালে রাজনীতি ছেড়ে দেবঃ সাংসদ শামীম ওসমান

২০২২ সালে রাজনীতি ছেড়ে দেবঃ সাংসদ শামীম ওসমান

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন বঙ্গবন্ধুর নাম বেঁচে আর শেখ হাসিনার ছবি বেঁচে ক্ষমতা ইনজয় করবেন, নৌকা মার্কা নিয়ে নেতাগিরি করবেন, জনপ্রতিনিধি হবেন, আর বঙ্গবন্ধুর ভাস্কর্য আঘাত করবে, আপনারা মাঠে নামবেন না। অন্যদের সাথে বসে চা খাবেন, এটা তো হতে পারে না। আমরা চাই আপনারা মাঠে নামেন, নেমে অবস্থানটা পরিষ্কার করেন। তাই আপনাকে দাওয়াত দিয়েছি। এখন আসলে আসবেন, না আসলে না আসবেন। আপনার ইচ্ছা।

আগামী ৯ জানুয়ারি ডাকা বিশাল সমাবেশকে সফল করতে গতকাল বুধবার রাতে এক কর্মী সভায় এসব কথা বলেন তিনি। মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ১৮নং ওর্য়াডের নেতাকর্মীদের নিয়ে ওই সভাটি নগরীর রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হয়। কর্মীসভার প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান আরও বলেন বার একাডেমিতে পারভেজ ভাইয়ের মিটিংয়ের মধ্য দিয়ে ছাত্রলীগের রাজনীতিতে কাগজে কলমে ঢুকে ছিলাম। এই যে শুরু হলো, ভাবছিলাম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আর কেউ থাবা দিতে পারবে না, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু এখন দেখি, সাপ-শকুনরা আমার নেত্রীকে ছোবল দিতে চায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন