News71.com
 Bangladesh
 30 Dec 20, 10:01 PM
 243           
 0
 30 Dec 20, 10:01 PM

নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সক্ষম হয়েছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সক্ষম হয়েছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা নৌবাহিনীকে সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সক্ষম হয়েছি। নৌবাহিনীতে অ্যাভিয়েশন সিস্টেম থেকে শুরু করে সবকিছু করে দিয়েছি। বুধবার নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৮ আলফা এবং ডিইও-২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে দেওয়া ভার্চুয়াল বক্তৃতায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমাদের সব সময় লক্ষ্য- আমাদের স্বাধীন দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। আমরা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেব। কিন্তু কারও সঙ্গে যুদ্ধ নয়।’ ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়- এই পররাষ্ট্র নীতি নিয়েই আমরা চলব। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যাতে সব ধরনের উদ্যোগ, প্রশিক্ষণ থাকে, সেভাবেই প্রতিটি বাহিনীকে গড়ে তুলছি’ যোগ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন