
নিউজ ডেস্কঃ লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এনডিইউ, পিএসসি আজ বুধবার (৩০ ডিসেম্বর) সেনাসদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৩ ডিসেম্বর ১৯৮৩ সালে ৯তম বিএমএ র্দীঘমেয়াদী কোর্সে পদাতিক কোরে কমিশন লাভ করেন। লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ কিউএমজি হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে জিওসি, অ্যার্টডক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া, তিনি জিওসি ও এরিয়া কমান্ডার, লজিষ্টিকস এরিয়া, একটি পদাতিক ব্যাটালিয়ন, বাংলাদেশ মিলিটারি একাডেমী (বিএমএ)তে ব্যাটালিয়ন কমান্ডার, একটি পদাতিক ব্রিগেড ও সেনাসদর প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।