News71.com
 Bangladesh
 30 Dec 20, 10:27 AM
 222           
 0
 30 Dec 20, 10:27 AM

পরীক্ষার নতুন সূচি॥ জুনে এসএসসি জুলাই আগস্টে এইচএসসি’র সম্ভবনা

পরীক্ষার নতুন সূচি॥ জুনে এসএসসি জুলাই আগস্টে এইচএসসি’র সম্ভবনা

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতি অনুকূলে এলে আগামী জুনে এসএসসি এবং জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। তবে এর আগে এসএসসি ও এইচএসসি স্তরের শিক্ষার্থীদের সিলেবাস পুনর্বিন্যস্ত করা হবে। আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা-ভাবনাও করা হচ্ছে। গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত ১৬ মার্চ প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। সিলেবাস কাস্টমাইজ (কাটছাঁট) করার কার্যক্রম চলছে। ১৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ে জানা যাবে। শিক্ষামন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ নেব। পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২১ সালের জুন নাগাদ এই পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। স্কুলগুলো খুলে দেওয়ার চেষ্টা করব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন