News71.com
 Bangladesh
 30 Dec 20, 10:25 AM
 241           
 0
 30 Dec 20, 10:25 AM

সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা॥ আটক ২

সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা॥ আটক ২

নিউজ ডেস্কঃ সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান এলাকা থেকে দুই প্রতারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩ এর সদস্যরা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন।আটকরা হলেন- মো. আজিজুল হক (৫৩) ও নিহার রঞ্জন রায় (৩২)। এএসপি ফারজানা হক জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সোমবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর গুলশান থানার রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কাম কার পার্কিং ভবনে অভিযান চালায়। অভিযানে চাকরি দেওয়ার প্রতারক চক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন