News71.com
 Bangladesh
 29 Dec 20, 09:32 PM
 711           
 0
 29 Dec 20, 09:32 PM

সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে পিআইও ক্লোজড

সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে পিআইও ক্লোজড

নিউজ ডেস্কঃ যশোরের অভয়নগরে নারী সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শরিফ মোহাম্মদ রুবেলকে ক্লোজড করা হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ক্লোজড করা হয়। একই অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে জেলা প্রশাসন। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম।

তিনি জানান, গত ২২ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক বরাবর কর্মক্ষেত্রে যৌননিপীড়ন এবং প্রাণনাশের হুমকির বিষয়ে লিখিত অভিযোগ দেন অভয়নগরের সহকারী প্রোগ্রামার উত্তরা শতদ্রু প্রাচী। অভিযোগের একদিন পর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতর প্রথম শ্রেণির ওই নারী কর্মকর্তাকে মানিকগঞ্জ শিবালয় উপজেলায় বদলি করে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগের ৫ দিনপর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফ মোহাম্মদ রুবেলকে ক্লোজড করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তাকে সোমবার রিলিজও দেওয়া হয়েছে। তাকে পদায়ন না করে হেড অফিসে সংযুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খানের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন