
নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার ছিল 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯' দিবস। এটি পালন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে অবহিতকরণ ও বাস্তবায়ন করা নিয়ে এক সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে আমন্ত্রিতের আপ্যায়ন করা হয় অলিম্পিক কম্পানির লেক্সাস বিস্কুট দিয়ে। যা খাওয়ার সময় ধরা পড়ে গত প্রায় ৮ মাস আগেই বিস্কুটের মেয়াদ চলে গেছে। এ অবস্থায় সভা শেষ না করেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বিস্কুট সরবরাহকারী দুই দোকানে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে। যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।