
নিউজ ডেস্কঃ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা লোহাগড়ায় বন্ধুমহল সেচ্ছায় রক্তদান সংগঠনের অফিস উদ্বোধন করেছেন। সোমবার বিকালে লোহাগড়া পৌর এলাকার রামপুর গ্রামে এ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা সংগঠনের সদস্যদের আরো আন্তরিকভাবে কাজ করবার আহবান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।