News71.com
 Bangladesh
 29 Dec 20, 09:29 PM
 260           
 0
 29 Dec 20, 09:29 PM

নাশকতার পরিকল্পনায় জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

নাশকতার পরিকল্পনায় জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

নিউজ ডেস্কঃ নীলফামারীতে নাশকতার গোপন বৈঠক থেকে জামায়াতের উপজেলা নায়েবে আমীরসহ ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা থেকে এসে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদে একত্রিত হন জামায়াতের ২১ নেতাকর্মী। এ সময় সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজের (৫৪) নেতেৃত্বে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় ১৯ নেতাকর্মীকে আটক করা হয়। অপর দুই জন পালিয়ে যান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, 'সকালে ওই মসজিদের ভেতরে বসে নাশকতা সৃষ্টির গোপন বৈঠক করছিলেন ২১ কর্মী। এ সময় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়। অপর দুজন বাজার করার জন্য বাইরে থাকলে আটকের খবর পেয়ে পালিয়ে যায়।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন