News71.com
 Bangladesh
 29 Dec 20, 09:21 PM
 242           
 0
 29 Dec 20, 09:21 PM

আসছে ৮০ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

আসছে ৮০ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

নিউজ ডেস্কঃ সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে। শিগগিরই ৮০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদটি অনেকদিন শূন্য ছিল। এ জন্য বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শূন্য থাকলেও নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

বর্তমানে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে। এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা আছে। এ কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। আমরা সব সমস্যাগুলো পেরিয়ে দ্রুত সময়ের মধ্যে কীভাবে নিয়োগ কার্যক্রম শুরু করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন