
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (২৯ ডিসেম্বর) ফসলি জমি যেন নষ্ট না হয় সেজন্য ইউনিয়ন পর্যায়ে মাস্টার প্ল্যান তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার গণভবন থেকে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা সাংবাদিকদের জানান। মান্নান আরও বলেন, প্রধানমন্ত্রী বিদেশি চাকরির বাজারের ওপর নির্ভরতা কমিয়ে দেশে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।