News71.com
 Bangladesh
 29 Dec 20, 09:20 PM
 234           
 0
 29 Dec 20, 09:20 PM

সরকারি মাধ্যমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সরকারি মাধ্যমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

নিউজ ডেস্কঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এ ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন পিএসসি। এতে ২১৫৫ জনকে নিয়োগ দিতে সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে এমসিকিউ ধরনের পরীক্ষা হয়। নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। আর চলতি বছর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এবার লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন