News71.com
 Bangladesh
 29 Dec 20, 02:16 PM
 258           
 0
 29 Dec 20, 02:16 PM

চাটমোহরে ৩ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চাটমোহরে ৩ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

 

নিউজ ডেস্কঃ চাটমোহর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপরীতে লড়াই করা ৩ জন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাখোওয়াত হোসেন সাখো পেয়েছেন ৬৮১২ ভোট। আর ধানের শীষ প্রতিক নিয়ে আসাদুজ্জামান আরশেদ পেয়েছেন মাত্র ৮৫ ভোট। ধানের শীষ প্রার্থীর ভোট প্রাপ্তি নিয়ে কৌতুহলী মানুষ রীতিমতো অবাকই হচ্ছেন।

 

চাটমোহর পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ২শ ৩৭ জন। নির্বাচনে মোট প্রাপ্ত ভোট ৭ হাজার ৯শ ৪টি। এর মধ্যে বাতিল হয়েছে ৪টি ভোট। চাটমোহর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেন জানান, প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ ৯৮৮ ভোট কোনো প্রার্থী পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে না।

 

যেহেতু চাটমোহর পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থী ছাড়া বাকি ৩ জন প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল (জগ), সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল), মো. আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোটও পাননি। এ কারণে ওই ৩ জন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন