News71.com
 Bangladesh
 29 Dec 20, 02:14 PM
 259           
 0
 29 Dec 20, 02:14 PM

১২ অঞ্চলে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১২ অঞ্চলে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

নিউজ ডেস্কঃ কিছুদিন উষ্ণতা ছাড়িয়ে আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে। প্রতিদিনই একটু একটু করে কমছে তাপমাত্রা, এর সঙ্গে কষ্ট বাড়ছে শ্রমজীবী মানুষের। ডিসেম্বরের শেষে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে,  আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরের দুই দিনের শেষের দিকে রাতে তাপমাত্রা আরও কমে যেতে পারে। বর্তমানে দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা নেমে গেছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন